বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ বাঘারপাড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সি এম সি)এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বুধবারে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে উক্ত কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, কিশোর কিশোরী ক্লাবের যশোর জেলার ফিল্ড সুপারভাইজার মিতা মন্ডল সহ নয়টি ইউনিয়ন ও পৌরসভার ১টি করে মোট ১০টা ক্লাবের প্রতিনিধিবৃন্দ। সভায় ক্লাবগুলোর সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.