বাপ্পী সরকার, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বালাপোতা শ্রী শ্রী বাবার ধাম মাঠে বালাপোতা উত্তরণ সংঘের আয়োজনে চাম্পাফুল ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে সম্বর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী বাবার ধামের সভাপতি দীলিপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বর্ধিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, সহ সভাপতি উপেন্দ্র নাথ সরকার, সহ সভাপতি রনজিৎ মণ্ডল, মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, চাম্পাফুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক রবীন্দ্রনাথ সরকার, উত্তোরণ সংঘের সভাপতি অনুপম সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন, সাংবাদিক আমিনুর রহমান, সাংবাদিক বাপ্পী সরকার, জাকির হোসেন সরদার, চাম্পাফুল ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ঠাকুর দাশ সরকার, আনিসুর রহমান প্রমুখ।
বালাপোতা উত্তরণ সংঘের সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী বাবার ধাম মন্দিরের সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত কুমার সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.