
মোঃ রাকিব হাসান: আজ ১৬ এপ্রিল, ১৪ রমজান, ২০২২ ইং রোজ শনিবার ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে একটি আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর কাওরান বাজারের চারুলতা রেস্তোরা এন্ড ক্যাটারিং সার্ভিসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার কৃতি সন্তান জামাল উদ্দিন খান মিলন, কে এম জোবায়ের এজাজ, শরিফুল ইসলাম দুলু, শোয়েব খান, এ.কে.এম তোহিদ, সেলিম মিয়াজী, তসলিম আহসান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান, কে.এম রাসেল আহসান ডালিম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ জায়েদ গাজী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়াও সংগঠনের বিভিন্ন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.