জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
মঙ্গলবার (৪ জানুয়ারী ২০২২) সকাল ১০.০০ ঘটিকায় মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়।এরপর আনন্দ র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মাগুরা-১আসনের মাননীয় সংসদ সদস্য ও ছাত্রলীগের আইডল ম্যান জনাব এ্যাড.সাইফুজ্জামান শিখর।
মাগুরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব আলী হাসান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি জনাব আবু নাসের বাবলু, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব শেখ রেজাউল ইসলাম সহ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.