আলমগীর হোসেন, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১বছর পর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
(২৬ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক আবু তালেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন আলম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক আবু তালেব কমিটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। সকলে মিলে মিশে এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.