আবদুল্লাহ আল মামুন | যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে উদ্ভাবক মিজানুর রহমান মিজানের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও এক লক্ষ কোরআন শরিফ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৭ মার্চ রবিবার জোহর বাদ নাভারণ হক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কোরআন শরিফ তেলোয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ মাহফুজুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন উদ্ভাবক মিজানুর রহমান মিজান, সীমান্ত প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল জসিম উদ্দিন মনিরামপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক আবদুল্লাহ আল মামুন মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতী আমীন বিন মামুন , শিক্ষক হাফেজ মোঃ আমিনুর রহমান , হাফেজ ইলিয়াস সহ স্থানীয় সমাজ সেবক ও নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠানে এতিম ও মাদ্রাসার ছাত্রদের কোরআন শরিফ খাবার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.