প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ১২:৪০ পি.এম
যশোরে বিবেক’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে ও উপদেষ্টা কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং রামনগর ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। ১৮ এপ্রিল মঙ্গলবার মুড়ালিস্থ সংস্থার নিজস্ব কার্যালয় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল আলিম,রশিদ আহমেদ মুকুল,সঞ্জয় কুমার মল্লিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সহ সভাপতি খন্দকার আশিকুর রহমান, মহিলা সম্পাদিকা সারমিন সুলতানা, সাধারন সম্পাদক এন্টনি দাস,যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আসিফ সেতু,দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ইমাম হাসান রুবেল নির্বাহী সদস্য টিটো মিলন , সদস্য হাফিজুল ও আমিরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.