"এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ"’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।
দুর্গাপুর পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে সোমবার সকfল ১১ টার সময়ে উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ঢাকার যুগ্মপরিচালক কৃষিবিদ মোঃ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান, দুর্গাপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুরুন নবী চাঁদ, উপজেলার বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তা সহ দুর্গাপুর পল্লী উন্নয়ন বোর্ডের কর্মীগন উপস্থিত ছিলেন। এ সময় করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের ২৮ জনের মধ্যে ৩২ লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.