ছাত্র রাজনীতির অগ্রগতীর লক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীদের সাথে উপজেলা ছাত্রলীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭-সেপ্টেম্বর) রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্তর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার।
অন্যানদের মাঝে এসম আরো উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী মায়াদী সিকদার, মিয়াদ হাসান লিমন, মাহবুবুল ইসলাম সিজান, নাহিদ হোসেন অপু, ইফাদ মিয়া,ফৈরদৌস মিয়া, মারুফ মোল্লা, মেহেদী হাসান রাজ, রায়হান আহমেদ, রাকিব হাসান শ্রাবন, আশরাফুল, আরিফ, শান্ত দোলন, রিয়াদ, শান্ত হাসান প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন।
ছাত্রলীগের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর লেখা দুটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ গোয়েন্দা রিপোর্টের সব বই পড়তে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.