
রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করলেন WEG Site সংগঠন।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় WEG Site সংগঠনের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে প্রায় ২৫০ জন রোগীদের কে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বিকাল ৫ পর্যন্ত নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়েগ সাইট সামাজিক সংগঠনের আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা দান কার্যক্রম চলতে থাকে। এই সেবাটি নিতে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ জন চক্ষু রোগী এই সেবা নিতে আসেন।
নিউ-মনছুরাবাদ আধুনিক ন্যাশনাল চক্ষু হাসপাতালের উদ্যোগে এই চক্ষু সেবা কার্যক্রমটি নানুপুর ও এর আশেপাশের এলাকায় বেশ সাড়া ফেলে। ওয়েগ সাইট সংগঠনের সদস্য ও ২ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এবং তাদের টিম দ্বারা এই সেবা প্রদান করা হয়।

এ সময় রোগীরা বলেন, আমরা সন্তুষ্ট, এই ধরনের একটি আয়োজন তরুণ ছেলেদের সংগঠনের আয়োজনে হচ্ছে শুনে আমরা সত্যিই অবাক।সংগঠনের প্রতিটা সদস্যকে আমরা ধন্যবাদ জানায় এই ধরনের আয়োজন করার জন্য।
এ সময় ডাক্তাররা দৈনিক কলম কথা’কে জানান সেবা দিতে পেরে আমরা আনন্দিত”। এবং সংগঠনের সভাপতি মুহাম্মদ ফরহাদ উদ্দিন রবি ও সদস্যরা জানান ” এতো সাড়া পাবো আমরা তা কখনো কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এই আয়োজন করে রোগীদের সন্তুষ্ট করতে পেরে আনন্দিত।
এই সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তাদের দেখা গিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।