প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২১, ৩:৫১ পি.এম
লাইসেন্স বাতিলের প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউসে কর্মবিরতি পালন করেন সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ

আজ বৃহস্পতিবার বেনাপোল কাস্টম হাউসে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ। কর্মবিরতির সময় বন্ধ ছিল কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম, বন্ধ ছিল দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন জানান, চট্রগামে কাস্টম হাউসে ৮-বি শাখায় কর্মরত নিজামউদ্দিন নামে এক রাজস্ব কর্মকর্তার সাথে প্রাইম কিয়ারিং হাউস নামে সিএন্ডএফ এজেন্ট মালিকের সাথে কথা কাটাকাটির জের ধরে লাইসেন্স বাতিলের প্রতিবাদে সারাদেশে একযোগে বেনাপোল কাস্টম হাউস. চট্রগ্রাম কাস্টম হাউস, মংলা কাস্টম হাউস ও ঢাকা কাস্টম হাউসে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে শুল্ক কর্তৃপরে স্বেচ্ছাচারিতা ও লাইসেন্সিং রুলের কালাকানুন বাতিলের দাবীতে দুপুর ১-০০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত কর্মবিরতির পর যদি নি:শর্ত ভাবে বাতিলকৃত লাইসেন্স প্রত্যাহার কার না হয় রোববার থেকে সারা দেশে একই ভাবে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
বেনাপোলে কর্মবিরতি শেষে এসোসিয়েশন ভবনে এক জরুরী সভায় মফিজুর রহমান সজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, খাইরুজ্জামান মধু,কামাল উদ্দিন শিমুল, নাসির উদ্দিন, জামাল হোসেন, শাহাবউদ্দিন, আমিনুল হক আনু প্রমুুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.