
মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার নিভৃত পলস্নী লংকারচরে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে " সালেহা ফাউন্ডেশন"।
শনিবার(৫ মার্চ) ১৩০জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে সালেহা ফাউন্ডেশন। বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা যেন শিক্ষার প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয় সেটিই এই ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য।
শনিবার বেলা ১১টায় ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে সালেহা ফাউন্ডেশন মেধাবী শিশু শিক্ষার্থীদের জন্য বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের সভাপতি সালেহা খানম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃধা, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক মোঃ লুৎফর রহমান, শিক্ষক কাজী আল হেলাল প্রমুখ।
সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিক আহমেদ খান জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২ টি সরকারি প্রাথমিক বিদালয়ের ও ১টি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬৫ জনকে ১২শ টাকা করে এবং ৬৫জনকে ৮শ টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
সালেহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট দৌলত আহমেদ খান। ২০২০ সালে লংকারচর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে শিক্ষানুরাগী এ্যাডভোকেট দৌলত আহমেদ খান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তাঁর মৃত্যুর পর তার সুযোগ্য স্ত্রী সালেহা খানমের নেতৃত্বে সুশিক্ষায় সন্ত্মানের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।
উক্ত প্রতিষ্ঠানটির অভিভাবক মরহুম এডভোকেট দৌলত আহমেদ খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.