মোত্তাহিদ ইসলাম মারজান | উলিপুর উপজেলা প্রতিনিধিঃ উলিপুরে সামাজিক সংগঠন ভিন্নচোখ ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে রক্তের নির্নয় আয়োজন করা হয়েছে আজ ১১ জুন অদ্য দুপুর ২ঃ০০ ঘটিকায়।
এর কয়েকদিন আগে উলিপুর পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়,
এবং তারই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার ইউনিয়ন ব্যাপি ধরণীবাড়ি ইউনিয়নের লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বেলা ২ ঘটিকা থেকে ৫ ঘটিকা স্বাস্হবিধি মেনে সর্বমোট ২৭৮ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
এ প্রসঙ্গে ভিন্নচোখ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ জানান আমরা দীর্ঘদিন থেকে সামাজিক কাজকর্ম করে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় আমরা আগামীতে ভিন্নচোখ ফাউন্ডেশন এর "ব্লাড ইউনিট" চালু করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.