মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলার বটিয়াঘাটা থানার অন্তর্গত ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন স্বপ্নচুড়া যুব সংগঠনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে আজ সকালে এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এই স্বপ্নচূড়া সংগঠনটি দীর্ঘদিন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।এসময় উপস্থিত ছিলেন বিরাট আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাদ্রাসা কমিটির সদস্য মসজিদের ইমাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন, স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহ জালাল, ও খাদিজা খাতুন।
সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খাদিজা খাতুন মুক্তা, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত ও কুদরত হোসেন।
সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রোকসানা খাতুন ইয়াসিন আরাফাত এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.