
লালমনিরহাটের কালীগঞ্জে স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
রোববার (১ লা জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রপুর ইউনিয়নের লতাপর এলাকায় স্বপ্ন সিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ২শ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.