আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ‌্যোগে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে ২শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র , শাড়ি, লুঙ্গি ও মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ।

শনিবার (১৫ জানুয়ারী) রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় হলরুমে বিতরণ করা হয়। মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইউছুপ জালাল জানান, আমাদের লক্ষ সমূহ হইল সারাদেশের প্রত‌্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মানুষদের পাশে দাড়ানো এবং মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ।

আমাদের সংগঠনের সদস্যরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। সেই চিন্তা চেতনায় আমরা এগিযয়ে যাচ্ছি।

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলবুল আহমেদ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ডা. জামাল উদ্দিন,শীতবস্ত্র বিতরণের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, তিন তিনবারের সফল চেয়ারম্যান মনিরুল হক বাবু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো ফয়সাল, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আক্তার হোসেন মোল্লা ,অধ্যক্ষ মোস্তফা কামাল মিলন রুহিয়া টেকনিক্যাল বিজনেসম্যান এন্ড বি এম কলেজ, শফিকুল ইসলাম শফি প্রভাষক গিন্নি দেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ঠাকুরগাঁও জেলার শাখার সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
এইদিকে মানবতাবাদী এ সংগঠনটি দীর্ঘ ২ বছর ধরে সামাজিক উন্নয়ন, হতদরিদ্র ও গরীব দুঃখী মানুষ সহ অসহায় পথচারী শিশুদের নানা রকম সহযোগিতা করে যাচ্ছেন।