
এন,এম,সজীব দিনাজপুর থেকে- দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বায়েজিদ আহমেদ কাবার সভাপতিত্বে এবং এন,এম,সজীব এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের কমান্ডার মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিম, এসময় বীর মুক্তিযুদ্ধা নুরনবী,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ঘোড়াঘাট মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল সওদাগর, নবাবগঞ্জ শাখার মহিলা বিষয়ক সম্পাদক সখিনা বেগম, আফরীন-সহ মাহমুদপুর ইউনিয়ন ও ভাদুরিয়া ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.