আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবে বিএনপির সিনিয়র ১৫ আইনজীবীদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এ বৈঠকে আলোচনা করা হবে।
বৈঠকে বিএনপির আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মো. রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকীর উপস্থিত থাকার কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.