প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৬:২৮ পি.এম
আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর শাখার যুগ্ম আহবায়ক হলেন পরশ সিকদার

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর শাখার ১ নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান পরশ সিকদার।
রবিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারন সম্পাদক মো. আজগর লস্কার সাক্ষরিত ফরিদপুর জেলা শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। ওই কমিটিতে ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করেছেন আসাদুজ্জামান পরশ সিকদারকে। আসাদুজ্জামান পরশ সিকদার বোয়ালমারী থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
পরশ সিকদার বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ রাজনীতি করে আসছি। আমাকে ফরিদপুর জেলা শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের ১নং যুগ্ম আহবায়ক করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আজগর লস্কারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.