শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা ও মহানগর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা মহানগরে এড. শফিকুল আলম মনা এবং জেলায় আমির এজাজ খানকে আহবায়ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা মহানগর কমিটিতে তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া খুলনা জেলা বিএনপি’র কমিটিতে আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.