প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১:০৬ পি.এম
গাজীপুরে আ.লীগের ৫ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, আশরাফউদ্দিন খান, আতাউজ্জামান বাবলু, বাছির মোত্তাকিম, লুৎফর রহমান প্রধান এবং মো: ইকবাল হোসেন খান।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরিত পত্রে জানা যায়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক গতকাল বৃহস্পতিবার ওই ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.