জিয়াউল ইসলাম | বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৬নংযোগীপোল ইউনিয়নেরসাবেক চেয়ারম্যান আনিসুর রহমান পেলেন নৌকার টিকিট।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬নংযোগীপোল ইউনিয়নেরসাবেক চেয়ারম্যান আনিসুর রহমান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বিতীয় বারের মত মনোনয়ন পাওয়ার বিষয়টি আনিসুর রহমান নিজেই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ৬নংযোগীপোল ইউনিয়ন নির্বাচন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪/২৫ মার্চ।৬নং যোগীপোল ইউনিয়ন পুনরায় নৌকার মাঝি হিসাবে শেখ আনিছুর রহমান কে নমিনেশন দেওয়ায় সাধারণ মানুষের ভিতরে উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরন অনুষ্ঠিত হয় ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.