ডাঃ আজাজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: তাং ৩০/০৯/২০২১ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে জামালপুর জেলা ওলামা দল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের(৪২তম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে জেলা ওলামাদল আয়োজিত কর্মসূচীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন মাননীয় প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপি'র সম্মানীত সাধারণ সম্পাদক প্রিয় অভিভাবক জননেতা এড.শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ।
জামালপুর জেলা ওলামা দলের সভাপতি মাওঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সিঃ যুগ্ম আহ্বায়ক মাওঃ আব্দুল মোতালেব সেলিম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন - জামালপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি সফিউর রহমান শফি, সিঃযুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, জামালপুর শহর ওলামা দল'সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ'সহ প্রমূখ নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.