ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরে দুইজন বীর মুক্তিযোদ্ধা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদান করেছেন।
তারা হলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন তালুকদার ও ৭১ মুক্তিযোদ্ধা ঐক্য ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
এবি পার্টি র মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে উদ্বুদ্ধ হয়ে শনিবার (১৮ ডিসেম্বর) জামালপুর জেলা শহরের সকাল বাজারস্থ দলীয় কার্যালয়ে এবি পার্টির নির্ধারিত ফরম পূরণ করে যোগদান করেছেন তারা।
একই সময় এবি পার্টি তে আরো যোগদান করেন নারী উদ্যোক্তা ইশরাত জাহান সাথী। ঐক্য, অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব, জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা আবু সাঈম, এমএ খালেক, আব্দুল মতিন প্রমুখ ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.