
কুমিল্লায় দিনদুপুরে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হন ওই ব্যক্তি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ। নিহত এনামুল হক (৪০) উপজেলার আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
আহমেদ নিয়াজ পাবেল ও স্থানীয়া জানান, শুক্রবার জুমার নামাজ থেকে এনামূল বের হলে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে শুইয়ে গলা কেটে ফেলেন।
মুমূর্ষু অবস্থায় এনামুলকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। বেলা ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিসাধীন অবস্থায় এনামুল মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.