প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ২:২৭ এ.এম
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার গ্রেপ্তার

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আকতার হোসেনকে।
এর আগে আখতার হোসেনকে পুলিশ পরিচয়ে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার অভিযোগ করে ছাত্র অধিকার পরিষদের নেতারা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.