
আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচির সঙ্গে ‘পালটাপালটি কর্মসূচি নয়, নিয়মিত কর্মসূচি’ নিয়ে জনগণের ‘নিরাপত্তায়’ দলের নেতাকর্মীরা মাঠে থাকবে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট ও গুরুত্বপূর্ণ স্থানে তারা সতর্ক পাহারায় থাকবে। পাশাপাশি রাজধানীর দুটি স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন ওয়ার্ড-ইউনিট ও থানার নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.