দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি: ওবায়দুল কাদের
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে হবে। দিনের পর দিন ক্ষমতা অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে।’
যে কোনও নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.