প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২১, ৮:০১ পি.এম
দূর্নিতি ও মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করবেন বিশাখা তপন সাহা

(গত ৮ অক্টোবর বৃহস্পতিবার) রাত ৮ ঘটিকায় ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধানদিয়া ওয়ার্ড বাসির পক্ষ থেকে বিশাখ তপন সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউপি সদস্য খালিদ হাসান টিটু, পরিচালনা করেন ইমরান হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জয়নগর ইউনিয়ন আওয়ামিলিগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, তিনি তার বক্তব্যো বলেন সাতক্ষীরা জেলার মধ্যো একমাত্র মহিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সেটি জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
তিনি আশাবাদি যে চেয়ারম্যান বিশাখা সঠিক ভাবে ও সততার সাথে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন।সেই সাথে ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদি।
অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা তিনি তার বক্তব্যে বলেন, জয়নগর ইউনিয়ন বাসি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এ ঋনের কথা তিনি মনে রেখে জয়নগর ইউনিয়ন বাসীর সেবায় সার্বক্ষনিক নিজেকে নিয়োজিত রাখবেন এবং দূর্নিতি ও মাদক মুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে জনগন কে সাথে নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার।
আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক রাম কৃষ্ণ সাহা, তালা শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক আনন্দ মোহন মুখার্জী, বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের সভাপতি মাষ্টার আবু দাউদ, কলারোয়া উপজেলা সেচ্ছা সেবকলীগের সদস্য আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক ইউনুছ আলী, ধানদিয়া কাটাখালী আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, উপজেলা ছাত্রলীগের নেতা ইমরান কবির, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল,সাধারন সম্পাদক অসিম কুমার মুখার্জী, শিক্ষক প্রকাশ কুমার বৈদ্য।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.