
দেশের উন্নয়নে যারা ষড়যন্ত্র করছে তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে=নৌ পরিবহন প্রতিমন্ত্রী.
মোঃআফসার সোহাগ,দিনাজপুর
নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
২০ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি-২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু সমাবেশ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান নভেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজু ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুনীতি চাকমা ও ভারপ্রাপ্ত সম্পাদক ও মুখোপাত্র কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা’র মনিরুজ্জামান জয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, মোঃ বজলুল হক, তৈয়ব উদ্দিন চৌধুরী, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মোঃ আলাউদ্দিন, কামরুল হুদা হেলাল, মির্জা আশফাক, ডাঃ আহাদ আলী ও বিধু ভূষণ রায়। প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী যার জন্ম না হলে বাংলাদেশ হতো না তার বিরুদ্ধে এবং বাংলাদেশের উন্নয়নের রোল মোডেল, ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাটো করে একটি মহল এখনও কথা বলে যাচ্ছে। সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে আজ বাংলা ভাষা দিবস যে পালন হচ্ছে তার প্রশংসার দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মুক্তিযুদ্ধের কথা আমাদের প্রজন্ম শিশু কিশোরদের জানাতে হবে। কারন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরঞ্জন হীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.