নাটোর বড়াইগ্রাম প্রতিনিধি : আজাদুল বারী
নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে শাহনাজ পারভীন মনোনয়ন পাওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান।
আনিছুর রহমান গত নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতা করে সতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হন।
শনিবার দুপুরে উপজেলার চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমানের নেতৃত্বে চান্দাই বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতা করে বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় এবার চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমানকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়নি।
তাই এই বিক্ষোভ মিছিল করেছেন তিনি। তবে বিক্ষোভ মিছিল করায় আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন তাকেই বিজয়ী করা উচিত। এখানে বিক্ষোভ মিছিল করে কোনো লাভ নেই, প্রকৃত আওয়ামীলীগই নির্বাচনে বিজয়ী হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.