পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ) ও রাজিব হোসাইন রবিনকে (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.