প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৬:০৭ পি.এম
বাঘারপাড়ায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজম খান,বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর প্রদক্ষীন শেষে আলোচনা সভা।
এ উপলক্ষে যশোর জেলা কৃষকলীগের সহ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাড: এম ইদ্রিস আলী ,বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাস্টার আকতারুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
বক্তরা এসময় বলেন দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.