আসন্ন শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী।
১১ অক্টোবর সোমবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বাজিতখিলা ইউনিয়নের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মোহাম্মদ আলী । তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান।
মোহাম্মদ আলী বলেন, আমি বাজিতখিলা ইউনিয়নের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই এবং আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো
এই প্রত্যাশা করে তিনি বাজিতখিলা ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে নৌকা মার্কায় একটি করে ভোট প্রার্থনা করেন এবং বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ও মহান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব আতিউর রহমান আতিক (এমপি) মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী ১১ ই নভেম্বর বাজিতখিলা ইউনিয়নের জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
মোহাম্মদ সবসময় একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সবসময় নিয়োজিত করেছেন ।
বাজিতখিলা ইউনিয়নে সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও ভোটারদের মাঝে একই কথা শোনা যায় সৎ ও যোগ্য প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.