জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নয়, বরং সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য। আজ শনিবার (১৫ জাউয়ারি) দুপুরে জাসদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, বাংলাদেশে চলমান রাজনীতির মূল বিরোধ নিরপেক্ষ নির্বাচন, নাকি ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় সাংবিধানিক রাজনীতিতে যে পরিবর্তনের ধারার সূত্রপাত হয় তা পাল্টে দেওয়া? নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কি আসল বিষয় নাকি নির্দলীয় সরকারের নামে বর্তমান সরকারকে উৎখাত করা আসল বিষয়?
বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়। নিরপেক্ষ নির্বাচন নয়, বরং সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.