
তিনি শুক্রবার সকালে রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ যারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।
‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জণগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.