প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১১:৫০ পি.এম
বিরামপুরে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর থেকে উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ পাড়া মহল্লা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা দলীয় ব্যানার,ফেষ্টুন ও জাতীয় পতাকাসহ শ্লোগান নিয়ে বিরামপুর বিএনপি মোড় উপজেলা দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বৈকাল ৪.৪৫ টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট মাহাবুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও আনিসুর রহমান বাদশা, জেলা যুবদলের সভাপতি এবং রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ হোসেন মুকুল, উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক নুর এ আলম নূরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত ত্যাগী নেতা-কর্মীদের রূহের ভাগফেরাতসহ বিএনপি’র সভানেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারুণ্যের প্রতিক তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া করেন।
সন্ধ্যার আগমুহূর্তে সমাবেশ শেষে উপস্থিত সকল নেতা-কর্মীবৃন্দ উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালী বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.