প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৩, ১১:১৩ পি.এম
বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (০৩ জুন) সকালে ওয়াপদা মোড়স্থ নিজ বাসভবনে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। কাজী সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য।
মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, 'আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।' তিনি আরো বলেন, 'আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার।'
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।
এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও কৃষকলীগসহ আ'লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.