প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২১, ৪:৩০ পি.এম
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে আগামি ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় থানা রোডস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কামরুল সিকদার সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন শরীফ বাকের ইদ্রিস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আ. গফফার শেখ, মো. আবুল হাসান মোল্যা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান, স্বেচ্ছাসেবকলীগের পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবলু, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.