বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
শনিবার রাতে মঈন খানের রাজধানীর গুলশানস্থ বাসভবনে নৈশভোজে অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.