
নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী রাজনৈতিক অপপ্রচার, শিষ্টাচার ও আ'লীগের নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দিতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ৭ দিনের কর্মসূচির আলোকে টানা তৃতীয় দিনে যশোরের মণিরামপুরে প্রতিবাদ সভা ও মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। চলতি সপ্তাহের ২২,২৩ ও ২৪শে জুন যথাক্রমে বিএনপি,যুবদল এবং ৩য় দিন বুধবার বিকালে উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর নেতৃত্বে মণিরামপুর বাজারের দক্ষিণমাথা বাসস্ট্যান্ড থেকে একটি বৃহৎ প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে পুনরায় ফিরে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা জানান,রাজনৈতিক প্রেক্ষাপটে কোন ধরনের বিশৃঙ্খলা স্বেচ্ছাসেবক দল মেনে নিবে না। আমরা রাজপথে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমস্ত অপশক্তির বিরুদ্ধে রাজপথে জবাব দিবো।
মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে ঐ প্রতিবাদ সভা ও মিছিলে অংশ নেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির , পৌর শাখার আহ্বায়ক কামরুল গাজী, পৌর শাখার সদস্য সচিব মাসুদ গাজী সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.