
মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) মাগরিব বাদ ওয়ার্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মণিরামপুর মুজাহিদ কমিটির সভাপতি মাষ্টার আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরাম মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম, বিজয়রামপুর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক তাজামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রম জোরদার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.