মো: সাজ্জাদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বে জনগনের শতভাগ আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের সু-সংগঠিত হওয়ার লক্ষে গতকাল যশোর জেলা নেতৃবৃন্দের সাথে জরুরী এক মতবিনিময় সভা করেছে মণিরামপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির কার্যালয়ে ২৩শে মার্চ সকালে আয়োজিত এ জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
মণিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,পৌর বিএনপির সহ-সভাপতি সন্তোষ স্বর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস,পৌর যুবনেতা জুলফিকার আলি ভুট্টো, মহিলা দলের পৌর নেত্রী রওনক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলের মণিরামপুর পৌর শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী নেতাকর্মীদের সুসংগঠিত হতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সাথে সাথে তারেক রহমানের নির্দেশনা না মানলে কঠোর ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারী দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.