প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:১১ পি.এম
মনোনয়ন পরিবর্তনে মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে মনোনীত প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেনকে পরিবর্তন করে বিএনপির শরীক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন পরিবর্তনের খবর জানাজানি হওয়ার সাথে সাথে মণিরামপুরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ২৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে “অবৈধ মনোনয়ন মানি না- মানবো না” শ্লোগান দিতে দেখা অসংখ্য নেতাকর্মীদের।
২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি শরীক ইসলামী ঐক্যজোটের রশীদ বিন ওয়াক্কাস -এর নাম ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। হঠাৎ প্রার্থী বদলে এ্যাড. শহীদ ইকবাল হোসেনের অনুসারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর'সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.