প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২১, ৪:৩৩ পি.এম
মির্জা ফখরুল বলেছেন,সরকার গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে:

গণটিকার কর্মসূচিও সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে ‘সর্বজনীন’টিকা প্রদানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি জানান।
শনিবার অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মনে করে, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। চরম অব্যবস্থাপনা এবং দলীয় করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান গণ-সংক্রমণ অভিযানে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.