এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ ইসলাম ধর্মে কেউ কারো শত্রু না! ইসলাম হেদায়েতের কথা বলে,ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের মধ্যে শান্তি ও ঈমান শব্দের মধ্যে নিরাপত্তার বার্তা রয়েছে। বিশাল জনতার সামনে প্রধান অতিথির বক্তব্যের সূচনায় এমন মন্তব্যর পরপরই সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ.এর সাথে গভীর সম্পর্কের স্মৃতিচারণে তিনি ছিলেন একজন শীর্ষস্থানীয় আলেম ও আদর্শ রাজনীতিবিদ।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকালে জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মণিরামপুর মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন পাকিস্তানের সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান ন্যাশনাল এসেম্বলী পাকিস্তান এর সদস্য,জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা ও যশোর-৫(মণিরামপুর) আসনের বিএনপির জোটের শরীক দলের মনোনয়ন প্রত্যাশী মাওলানা রশীদ আহমাদ বিন ওয়াক্কাস এর সভাপতিত্বে ও মুফতী হুসাইন আহমাদে,'র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, মাওলানা সায়্যেদ মওদুদ মাদানী(দেওবন্দ, ভারত) ন্যাশনাল এসেম্বলী পাকিস্তান এর সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান এর জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুল গফুর হায়দারী, মাওলানা আহমাদুল হক, আমেরিকা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা মুস্তাক আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মুফতি রেজাউল করিম ,সহ সভাপতি আরিফ বিল্লাহ ,খুলনা, আরো উপস্থিত ছিলেন মাওলানা নাসিরুল্লাহ, সহকারী মহাসচিব মাহমুদুল হাসান জিহাদী ,যুব জমিয়ত সহ সভাপতি মুফতী কামরুজ্জামান কাসেমী, মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান ,সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,জসিম উদ্দিন উদ্দিন ফকির সহ যশোরের প্রমূখ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। বক্তারা বলেন, মুফতী ওয়াক্কাস রহ. একজন অনুসরণীয় রাজনীতিবিদ ছিলেন, দেশ ও জাতির সেবায় তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শুরুর আগে হতেই যোহরের নামাজের আগে হতেই আগত পাকিস্তানি নেতা ও ব্যবহারিক হেলিকপ্টার দেখতে মণিরামপুর মাদানি নগর মাদ্রাসার নির্ধারিত অবতরন ভূমির আসপাশে মণিরামপুর উপজেলা ছাড়াও হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী উপজেলা হতেও ভীড় জমায়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মরহুম মুফতী ওয়াক্কাস রহ. এর কবর যিয়ারত করে মাগফেরাত কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.