নিজস্ব প্রতিবেদক : শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৩ নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক মোঃ হারিছ উদ্দিন শামিম। এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, কাওরাইদ ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে আছেন হারিছ উদ্দিন শামিম।
কাওরাইদ ০৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং এলাকাবাসী বলেন, হারিছ উদ্দিন শামিম এর মত একজন সমাজ সেবক মেম্বার আমাদের খু্ব বেশি দরকার, মোরগ মার্কা নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি।
মেম্বার প্রার্থী হারিছ উদ্দিন শামিম বলেন, ০৩ নং ওয়ার্ডটি সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় এই এলাকার জনগণের চাহিদাও অনেক, কিন্তু জনগন তেমন উন্নয়নের মুখ দেখেনি,
আমি মোরগ মার্কা নিয়ে নির্বাচনের প্রচারনা চালাচ্ছি আমি এই ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হলে অসমাপ্ত রাস্তা ঘাট উন্নয়ন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত শিক্ষিত পরিচ্ছন্ন একটি আধুনিক মডেল রোল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.