টি.এম.মুনছুর হেলাল,রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ আজ সিরাজগঞ্জের রায়গন্জ উপজেলার ধানগড়া বি,এন,পির কার্যালয়ে উপজেলা বিএনপি'র আহবায়ক ব্যারিষ্টার আব্দুল বাতেন এর পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রায়গন্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১১টার সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভুইঁয়ার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোঃশামসুল ইসলাম সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক উপেজলা চেয়ারম্যান মোঃ আয়নুল ইসলাম পৌর বিএনপি'র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) উপেজলা সেচ্ছাসেবকদলের আহবায়ক বিএনপির এর গণআন্দোলনের লড়াকু সৈনিক মোঃ মোকাদ্দেস হোসেন (সোহান) বিএনপি নেতা আবুল কালাম, পৌর বিএনপি নেতা সহ আরো অনেকে। এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও ইনিয়ন ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীসহ অঙ্গওসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.