
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদরঘাটে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-১৬ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে। ওখানে জায়গা স্বল্পতার কারণে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হতে পারে।
এর আগে মন্ত্রী ঢাকা-বরিশাল নৌপথে নবনির্মিত অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি সুন্দরবন-১৬ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.