নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করতে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, চনপড়া শেখ রাসেল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, মহিলালীগ সভাপতি নাজমা,খান, যুবমহিলা লীগের সভাপতি নাজমিন আক্তার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আবিদ হাসান চান মিয়া,সেচ্ছাসেকলীগ নেতা জয়নাল, রাজা মিয়া, শাহীন,শফিকুল ইসলাম , মিন্টু সহ অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.